সর্বশেষ

সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০, আহত শতাধিক

  • 12:03 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
বিস্ফোরণস্থলে কাজ করছে কর্মীরা। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১ জানুয়ারি- নতুন বছর উদযাপনের মধ্যেই সুইজারল্যান্ডের একটি জনপ্রিয় স্কি রিজোর্টে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। যাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত দেড়টার দিকে সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পর্বতমালার পর্যটন এলাকা ক্রঁ-মঁতানার একটি স্কি রিজোর্টে অবস্থিত ‘লে কনস্টেলেইশন’ নামের একটি পানশালায় এ বিস্ফোরণ ঘটে। তখন সেখানে নতুন বছর উপলক্ষে উৎসব চলছিল এবং পানশালাটিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাবিষয়ক প্রধান স্টিফেন গ্যান্জার জানিয়েছেন, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। ক্যান্টন পুলিশের প্রধান ফ্রেডরিক গিজলার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত অন্তত ১০০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে, যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। নিহতের নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। তবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইস পুলিশের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০।

সুইস পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর পানশালাটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনটির ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখা গেলেও সেগুলোর সত্যতা এখনো যাচাই করা হয়নি। বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং ক্রঁ-মঁতানা এলাকায় উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উদ্ধারকাজে অন্তত ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। কৌঁসুলি বিয়াট্রিস পিলোদ জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দ্রুত মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছে কর্তৃপক্ষ। কৌঁসুলি বিয়াট্রিস পিলোদ বলেন, এই ঘটনাকে আপাতত অগ্নিকাণ্ড হিসেবেই তদন্ত করা হচ্ছে এবং এটি কোনো হামলা বলে মনে করার মতো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি ইঙ্গিত দিয়েছেন, নতুন বছর উদযাপনের সময় ছোড়া আতশবাজি থেকে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে সুইস কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au