বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই

  • 7:48 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ২ জানুয়ারি-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সরকারি ছুটির দিন হলেও শুক্রবার বিভাগীয় কমিশনারদের কার্যালয় এবং নির্বাচন কমিশনে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিপুল সংখ্যক মনোনয়ন জমা পড়ায় নির্ধারিত সময়ের মধ্যে যাচাই কার্যক্রম শেষ করতে ছুটির দিনেও কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

ইসি কর্মকর্তারা জানান, প্রার্থীদের দেওয়া তথ্য, ঋণখেলাপি সংক্রান্ত বিষয়, আয়কর ও অন্যান্য আইনগত শর্ত যথাযথভাবে পূরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো আপত্তি থাকলে তা শুনানি শেষে নিষ্পত্তি করা হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

ইসি আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই যাচাই-বাছাই ও পরবর্তী সব প্রক্রিয়া শেষ করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

‘ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে’

মেলবোর্ন,৬ মে- আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তার দাবি, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক…

সাত বীরশ্রেষ্ঠ ভাস্কর্যের গলায় দড়ি, সমালোচনার ঝড়

মেলবোর্ন,৬ মে- টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত বিসিক শিল্প মেলায় মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে প্যান্ডেল টানানোর ঘটনায় দেশজুড়ে তীব্র…

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা

মেলবোর্ন,৬ মে- সাংবাদিকতার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পুলিৎজার পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে, যেখানে গাজার মানবিক সংকটের হৃদয়বিদারক চিত্র তুলে ধরে ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার জিতেছেন…

ক্ষমতা না ছাড়লে বরখাস্ত হতে পারেন মমতা

মেলবোর্ন,৬ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত মিলছে। পরাজয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়,…

তৃণমূল কার্যালয় থেকে ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগে জীবনতলায় চাঞ্চল্য

মেলবোর্ন, ৬ মে- দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায়…

যুদ্ধবিরতি বহাল, তবে হরমুজে ইরানকে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ৬ মে- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আপাতত যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au