সর্বশেষ

হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, শাহবাগে অবস্থান

  • 8:39 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ২ জানুয়ারি- দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মিছিল শেষে শাহবাগে অবস্থান নিয়েছে প্ল্যাটফর্মটি।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ২টার পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ের এক পাশে অবস্থান নেয়। সে সময় বিক্ষুব্ধরা হাদি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ বের করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভটি সমাজিক বিজ্ঞান অনুষদ-ডাকসু-মধুর ক্যান্টিন-কলা ভবন-সূর্য সেন হল-ভিসি চত্বর-টিএসসি-চারুকলা হয়ে শাহবাগে অবস্থান নেয়।

বিক্ষোভ শুরুর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বলা হয়, শাহবাগ শহিদ হাদি চত্বরে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।

শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দেশব্যাপী দোয়া-মোনাজাত ও খুতবা প্রদানের আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার কর্মসূচি পালনের ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি।

গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেয়া হয়। তিনদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।

এরপরই বিচার দাবিতে সরব হয়ে ওঠে প্ল্যাটফর্মটি, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচিও এরই মধ্যে পালন করে তারা।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au