সর্বশেষ

‘ওসিডি’র পোস্টার শেয়ার, ফিরছেন জয়া

  • 9:37 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ২ জানুয়ারি- দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির খবর জানিয়েছেন জয়া নিজেই। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কি না- এমন কিছু উল্লেখ করেননি।

ওপার বাংলার পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। শ্বেতার জীবনে তাড়া করে ফেরা অতীতের এক তিক্ত স্মৃতিকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে।

সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে শ্বেতা। এরপর থেকে তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকে একে একে শেষ করে দিতে চান তিনি।

‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার- এমন একটি সমস্যা যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এই রোগে আক্রান্ত মানুষদের। সিনেমাটি নিয়ে পরিচালক সৌকর্য ঘোষাল ভারতীয় গণমাধ্যমে জানান, এটি মূলত শিশুদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের ভাষা। শৈশবে হেনস্তার শিকার হওয়া শিশুরা যখন বিচার না পেয়ে আজীবন সেই স্মৃতি বয়ে বেড়ায়, সেই মানসিক যন্ত্রণার দিকটিই এখানে তুলে ধরা হয়েছে।

পরিচালক আরো বলেন, অনেক ক্ষেত্রে পরিবারও শিশুদের চুপ থাকতে বলে, যার ফলে অপরাধীরা সমাজে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। শ্বেতার চরিত্রের মাধ্যমে সেই ক্ষোভ ও মানসিক বিপর্যয়ের প্রতিফলন দেখানো হয়েছে।

উল্লেখ্য, নির্মাতা সৌকর্য ঘোষালের সঙ্গে জয়া আহসানের এটি দ্বিতীয় কাজ। এর আগে তারা ‘ভূত পরী’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au