সর্বশেষ

দেওল পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে যা বললেন হেমা মালিনী

  • 10:56 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ২ জানুয়ারি- বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে দেওল পরিবারের সঙ্গে হেমা মালিনীর দূরত্ব নাকি প্রকট হয়েছে। অভিনেতার মুম্বাইয়ের স্মরণসভায় নাকি ডাকা হয়নি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎবারে সৎছেলেদের নিয়ে ধারণার কথা জানালেন হেমা মালিনী।

ধর্মেন্দ্রর মৃত্যুর পর এ মুহূর্তে দেওল পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে চারদিকে নানা জল্পনা চলছে। অভিনেতার মৃত্যুর পর থেকেই নাকি দুই পরিবারের সংঘাত স্পষ্ট হয়েছে। যদিও হেমা মালিনী কিংবা ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের তরফ থেকে কখনই কোনো মন্তব্য করা হয়নি বিষয়টি নিয়ে।

অভিনেতার দুই পক্ষে পরিবারের ছয় সন্তান— সানি দেওল, ববি দেওল ও তাদের দুই বোন। অন্যদিকে রয়েছেন হেমা মালিনীর দুই মেয়ে ঈশা দেওল ও অহনা দেওল। ভাইবোন হলেও গত চার দশক ধরে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেছেন সানি-ববি এবং ঈশা-অহনা। দীর্ঘ এই দূরত্বই নাকি ঘুচেছিল সানি ‘গদর ২’ সিনেমার কারণে। যদিও এখন নাকি আবার ছাড়া ছাড়া দুই পরিবার। ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববিকে নিয়ে যে ভাব না, জানিয়েছেন হেমা।

এর আগে সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা জানিয়েছিলেন, সানি ও ববি— দুজনেই খুব ভালো ছেলে। তবে ধর্মেন্দ্রর ছায়া দেখতে পাওয়া যায় কেবল সানির মধ্যে। বাইরে থেকে যতটা দূরত্ব মনে হয়, অন্দরের সমীকরণ তেমনটি নয়।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেছিলেন, সানি আসলে ওর বাবার মতো। একেবারে ধরমজির ছায়া। হাঁটাচলা, কথাবার্তা ও ব্যবহার— সবই। ও সবাইকে আগলে রাখে। খুব ভালো ছেলে। সানির ছবির সাফল্যের পর তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন হেমা মালিনী।

যদিও ববিকে নিয়ে তেমন কিছু কখনই বলতে চাননি অভিনেত্রী। একটা অদৃশ্য দূরত্ব রয়েছে তাদের দুজনের মধ্যে। তবে হেমা সেই সময় জানিয়েছিলেন, ববি ছোট, তাই তার ধ্যানধারণাগুলো অন্য।

হেমার মেয়ে ঈশা বড় দাদার প্রসঙ্গে বলেন, আমাদের অনেক উপহার দেয়। বিদেশে ঘুরতে গেলে দাদার সঙ্গে সময় কাটাই। আমার বাহারি সব জুতার কেনার আবদার সানি দাদা মেটায়।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au