সর্বশেষ

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

  • 5:15 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার
পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- পর্দা উঠেছে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক আয়োজন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ভবনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন এবং এর সর্বাত্মক সাফল্য কামনা করেন।

চলতি বছরের এই আন্তর্জাতিক বাণিজ্যমেলা ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলার দরজা খোলা থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলাকে ঘিরে দেশি ও বিদেশি ব্যবসায়ী এবং দর্শনার্থীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে দেশের ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যমেলা দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী ও সংযোগের প্ল্যাটফর্ম।

এর আগে গত ১ জানুয়ারি মেলার উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করায় উদ্বোধন পেছানো হয়। পরে নতুন করে ৩ জানুয়ারি মেলার উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়।

দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার এবারের ৩০তম আসরে বাংলাদেশ ছাড়াও ছয়টি দেশের মোট ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব দেশের মধ্যে রয়েছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দেশীয় উৎপাদক, রপ্তানিকারক এবং সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ মেলাকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।

এবারের মেলায় বিদেশি ১১টি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে। কুড়িল বিশ্বরোড, ফার্মগেটের খামারবাড়ি এলাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস সরাসরি মেলার ভেন্যুতে যাতায়াত করবে।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে বছরের শুরুতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারকে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়। এবার পূর্বাচলে পঞ্চমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হলো, যা দেশের বাণিজ্য ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au