বাংলাদেশ

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

  • 6:29 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মেলবোর্ন, ৩ জানুয়ারি- ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে এসে তিনি নিজেই বিষয়টি সাংবাদিকদের জানান।

তাসনিম জারা বলেন, মনোনয়নপত্রের সঙ্গে তিনি যে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিয়েছিলেন, সেখান থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারকে যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে আটজন তাদের স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একজন ভোটারকে ফোনে পাওয়া যায়নি এবং অপর একজন জানিয়েছেন তিনি ওই এলাকার ভোটার নন। এই কারণ দেখিয়েই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে হতাশ হলেও আইনি পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেন তাসনিম জারা। তিনি বলেন, তার আপিল করার সুযোগ রয়েছে এবং সে জন্য তিনি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করার কারণে তার জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েনি। তিনি এখনো নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এবং দাবি করেন, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে তিনি জয়ী হবেন।

এর আগে গত ২৭ তারিখ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগদানকে কেন্দ্র করে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

তাসনিম জারার পদত্যাগের ঘটনায় তার স্বামী খালেদ সাইফুল্লাহসহ আরও কয়েকজন নেতাকর্মীও জাতীয় নাগরিক পার্টি ছাড়েন। মনোনয়নপত্র বাতিলের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং আপিলের ফলাফলের দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au