বাংলাদেশ

শরীয়তপুরে কুপিয়ে ও পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ খোকন দাস মারা গেছেন

  • 6:46 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
শরীয়তপুরে কুপিয়ে ও পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ খোকন দাস মারা গেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক খোকন দাস আর বেঁচে নেই। কুপিয়ে জখম করার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত খোকন চন্দ্র দাস (৫০) ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের পরেশ দাসের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন। পাশাপাশি কেউরভাঙ্গা বাজারে দীর্ঘদিন ধরে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। একই সঙ্গে তিনি বিকাশ ও নগদের মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবেও ব্যবসা করতেন। স্থানীয়দের কাছে তিনি একজন সাদাসিধে ও নিরীহ মানুষ হিসেবেই পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে খোকন দাস প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন থেকে চারজন কিশোর ও যুবক তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই হিসেবে ধারণা করা হলেও, হামলার একপর্যায়ে খোকন দাস হামলাকারীদের চিনে ফেলেন। তখন তারা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরে দাহ্য পদার্থ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুনে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, খোকন দাসের সঙ্গে এলাকার কারো ব্যক্তিগত বিরোধ ছিল বলে তারা জানেন না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই তাদের ধারণা। তারা জানান, এ ধরনের নৃশংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষ ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।

খোকন দাসের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সূত্রঃ হিন্দুজ নিউজ

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au