বিশ্ব

ভেনেজুয়েলায় হামলার অজুহাত গ্রহণযোগ্য নয়: রাশিয়া

  • 10:55 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলায় বিস্ফোরণ, জরুরি অবস্থা ঘোষণা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং গভীরভাবে উদ্বেগজনক ও নিন্দনীয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় হামলার পক্ষে যুক্তরাষ্ট্র যে যুক্তি বা অজুহাত তুলে ধরছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সামরিক পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছে মস্কো।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করছে। তবে যুক্তরাষ্ট্রের এই হামলায় কোনো রুশ নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসেবে পরিচিত। তবু এই ঘটনার পরপরই কারাকাসকে সামরিক বা অন্য কোনো সরাসরি সহায়তা দেওয়ার বিষয়ে এখনো প্রকাশ্য কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রেমলিন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে শুরু হওয়া এসব বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

কারাকাসে অবস্থানরত সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানান, একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, তার কম্পনে তাঁর বাসার জানালার কাঁচ কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

এ সময় শহরের দক্ষিণ অংশে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এই ঘটনার জেরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au