বিশ্ব

এক সময়ের বাস ড্রাইভার কে এই নিকোলাস মাদুরো

  • 11:17 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১২ বার
নিকোলাস মাদুরো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- বামপন্থী নেতা হুগো শ্যাভেজের রাজনৈতিক উত্তরাধিকার থেকেই নিকোলাস মাদুরোর উত্থান। একসময় সাধারণ বাসচালক হিসেবে জীবিকা নির্বাহ করা মাদুরো পরে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং ধীরে ধীরে ভেনেজুয়েলার রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি প্রথমে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, পরে হয়ে ওঠেন দেশের শীর্ষ ক্ষমতার কেন্দ্রবিন্দু।

হুগো শ্যাভেজের শাসনামলে নিকোলাস মাদুরো প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং শ্যাভেজের মৃত্যুর আগে তাকেই উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তিনি দেশটির বামপন্থী রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

প্রেসিডেন্ট হিসেবে মাদুরো নিজেকে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক বিপ্লব ও শ্যাভেজের আদর্শের রক্ষক হিসেবে তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক হিসেবে পরিচিত এবং বরাবরই অভিযোগ করে আসছেন, ওয়াশিংটন তার সরকারকে উৎখাত করতে অভ্যুত্থানচেষ্টা, অর্থনৈতিক নাশকতা এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে। তার দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক শক্তিগুলো মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছে। তবে মাদুরো এসব অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছেন এবং এগুলোকে বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে অভিহিত করছেন।

২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, এর পরের বছর ২০১৯ সালে ভেনেজুয়েলার আইন পরিষদের ক্ষমতা সংকুচিত করে তিনি জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরেন বলে অভিযোগ ওঠে। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টির বেশি দেশ নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়।

২০২৪ সালের জুলাইয়ে ভেনেজুয়েলায় আবারও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও মাদুরো ক্ষমতা ধরে রাখেন। তবে বিরোধী দলগুলো দাবি করে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বিপুল ভোটে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন মাদুরোকেই বিজয়ী ঘোষণা করলে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ সেই ফলাফল প্রত্যাখ্যান করে এবং গঞ্জালেজকে ‘নির্বাচিত প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতি দেয়। তবু সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রণ মাদুরোর হাতে থাকায় তিনি ক্ষমতা ছাড়েননি। বিরোধী নেতা গঞ্জালেজ গ্রেপ্তারের আশঙ্কায় দেশ ছাড়তে বাধ্য হন।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাদুরোর দ্বন্দ্ব আরও গভীর হয় মাদক পাচার ও নিরাপত্তা ইস্যুতে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো তার দেশের কারাগার ও মানসিক হাসপাতাল থেকে অপরাধীদের বের করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। পাশাপাশি ফেন্টানিল ও কোকেন পাচারের পথ বন্ধ করতে গিয়ে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার দুটি অপরাধী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। ট্রাম্পের দাবি, এসব গোষ্ঠীর একটির নেতৃত্বে রয়েছেন স্বয়ং মাদুরো।

এই অভিযোগগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন নিকোলাস মাদুরো। তার ভাষায়, যুক্তরাষ্ট্র মাদকবিরোধী যুদ্ধের অজুহাত তুলে আসলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর দখল প্রতিষ্ঠা করতে চায়।

সব মিলিয়ে নিকোলাস মাদুরো এখন শুধু ভেনেজুয়েলার রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন, বরং লাতিন আমেরিকার ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবেও বিবেচিত। হুগো শ্যাভেজের উত্তরাধিকার বহন করা এই বামপন্থী নেতাই ধীরে ধীরে ডোনাল্ড ট্রাম্পের চোখে পরিণত হয়েছেন সবচেয়ে বড় কাঁটা।

সূত্র: আল-জাজিরা এবং বিবিসি

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au