বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে মাদুরোকে

  • 12:45 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৪ জানুয়ারি- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা হবে। তিনি দাবি করেন, মাদুরোকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং এ কারণে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো অতিরিক্ত সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

শনিবার রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ তথ্য নিশ্চিত করেন মার্কিন সিনেটর মাইক লি। তিনি বলেন, নিকোলাস মাদুরো বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন এবং সেই কারণেই ভেনেজুয়েলাকে লক্ষ্য করে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিচা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর মাইক লি বিষয়টি নিয়ে সাংবিধানিক প্রশ্নও তোলেন। তিনি লেখেন, কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়াই এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের আলোকে কতটা ন্যায্য, সেটি তিনি জানতে আগ্রহী।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। গভীর রাতে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানান, একটি বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, তার বাসার জানালার কাঁচ পর্যন্ত কেঁপে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কারাকাসে বিস্ফোরণের পাশাপাশি যুদ্ধবিমানের শব্দও শোনা গেছে। একই সময়ে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। শহরের দক্ষিণাঞ্চলে একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে শহরের আলোকসজ্জার মধ্যে আকাশে ধোঁয়ার দুটি কুণ্ডলী ভেসে উঠছে। অন্য একটি ভিডিওতে আলোর ঝলকানির পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, কারাকাসে সংঘটিত বিস্ফোরণের বিষয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অবগত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনা এবং দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার নির্দেশ দেন।

ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী কারাকাসের বাইরে মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এই পরিস্থিতিতে মাদুরোকে আটক এবং যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্নে কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au