বাংলাদেশ

তারেক রহমানের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাক্ষাৎ

  • 2:15 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
তারেক রহমানের সাথে বৈঠকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

মেলবোর্ন, ৪ জানুয়ারি- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করেন এবং পরে তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন।

সাক্ষাৎ শেষে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের প্রেক্ষাপটে শোক প্রকাশ করতে বিএনপির গুলশান কার্যালয়ে এসেছিলেন। এ সময় তারা তারেক রহমানের সঙ্গেও মতবিনিময়ের সুযোগ পান।

তিনি বলেন, সাক্ষাতে ঐক্য পরিষদের নেতারা বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনীতি, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সমঅধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা এই নীতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডা. পাভেল আরও জানান, তারেক রহমান ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, তিনি সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করেন না। তার মতে, বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সবার পরিচয় একটাই— আমরা সবাই বাংলাদেশি।

তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন বলেও জানান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক।

এই শাখার আরও খবর

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au