সর্বশেষ

‘রোজ রাতে আপনি কি লেখেন?’

  • 11:18 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ৮৪ বছর বয়সেও দিনরাত কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন। এই বয়সে এসেও তার মধ্যে ক্লান্তির ছাপ খুঁজে পাওয়া মুশকিল। বরং সব সময়েই তাকে তরতাজা ও সক্রিয় মনে হয়। বিগ বি-র এই সুস্থতা ও কর্মচাঞ্চল্যের নেপথ্যে রয়েছে তার অত্যন্ত সুশৃঙ্খল জীবনযাপন- এমনটাই জানালেন বলিউড খলনায়ক অভিনেতা রঞ্জিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন প্রবীণ অভিনেতা রঞ্জিত। তিনি জানান, অমিতাভ কতটা নিয়মমাফিক জীবনযাপন করতেন, তা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি।

রঞ্জিত বলেন, আমরা প্রথম বার একসঙ্গে কাজ করি ‘রেশমা অউর শেরা’ ছবিতে। ওটা ছিল অমিতাভের দ্বিতীয় ছবি। তার আগে তিনি ‘সাত হিন্দুস্তানি’ করেছিলেন। শুটিংয়ের সময় আমরা একই তাঁবুতে থাকতাম, আরো দু’জন আমাদের সঙ্গে ছিলেন।

শুটিং চলাকালীন অমিতাভের দৈনন্দিন অভ্যাস লক্ষ্য করে কৌতূহলী হয়ে ওঠেন রঞ্জিত। তার কথায়, “দেখতাম, তিনি প্রতি রাতে কিছু না কিছু লিখতেন এবং সকালে নিয়ম করে প্রার্থনা করতেন। একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি রোজ রাতে কী লেখেন? তখন তিনি বলেছিলেন, প্রতিদিন বাবা-মাকে চিঠি লিখি এবং সকালে গীতা পাঠ করি। এটাই ছিল তার রোজকার রুটিন।”

রঞ্জিতের মতে, এই নিষ্ঠা ও শৃঙ্খলাই অমিতাভ বচ্চনকে আজও সাফল্যের শিখরে ধরে রেখেছে।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au