বাংলাদেশ

৩০০ আসনে মনোনয়ন যাচাই: বৈধ ১,৮৪২টি, বাতিল ২৮ শতাংশ

  • 6:54 am - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
নির্বাচন কমিশন (ইসি)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও আয়োজন করা হবে। এ উপলক্ষে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল মনোনয়নের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যা মোট দাখিলকৃত মনোনয়নের প্রায় ৭১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা মোট মনোনয়নের প্রায় ২৮ দশমিক ২ শতাংশ।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বৈধ মনোনয়নপত্র পাওয়া গেছে ঢাকা অঞ্চলে। ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনে বৈধ মনোনয়নপত্র ৩০৯টি, যা সারা দেশের মোট বৈধ মনোনয়নের প্রায় ১৬ দশমিক ৮ শতাংশ। একই অঞ্চলে বাতিল হয়েছে ১৩৩টি মনোনয়নপত্র, যা মোট বাতিলের প্রায় ১৮ দশমিক ৪ শতাংশ।

সবচেয়ে কম বৈধ মনোনয়নপত্র পাওয়া গেছে ফরিদপুর অঞ্চলে। ১৫টি সংসদীয় আসনের এই অঞ্চলে বৈধ হয়েছে ৯৬টি মনোনয়নপত্র, যা মোট বৈধ মনোনয়নের প্রায় ৫ দশমিক ২ শতাংশ। এখানে বাতিল হয়েছে ৪৬টি মনোনয়নপত্র, যা মোট বাতিলের প্রায় ৬ দশমিক ৪ শতাংশ।

রংপুর অঞ্চলের ৩৩টি আসনে বৈধ মনোনয়নপত্র ২১৯টি, যা মোট বৈধের প্রায় ১১ দশমিক ৯ শতাংশ। একই অঞ্চলে বাতিল হয়েছে ৫৯টি মনোনয়নপত্র, প্রায় ৮ দশমিক ২ শতাংশ। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে বৈধ হয়েছে ১৮৫টি মনোনয়নপত্র, যা মোট বৈধের প্রায় ১০ শতাংশ এবং বাতিল হয়েছে ৭৪টি, প্রায় ১০ দশমিক ২ শতাংশ।

খুলনা অঞ্চলের ৩৬টি আসনে বৈধ মনোনয়নপত্র ১৯৬টি, মোট বৈধের প্রায় ১০ দশমিক ৬ শতাংশ। এখানে বাতিল হয়েছে ৭৯টি মনোনয়নপত্র, যা মোট বাতিলের প্রায় ১০ দশমিক ৯ শতাংশ। বরিশাল অঞ্চলের ২১টি আসনে বৈধ মনোনয়নপত্র ১৩১টি, প্রায় ৭ দশমিক ১ শতাংশ এবং বাতিল হয়েছে ৩১টি, যা মোট বাতিলের প্রায় ৪ দশমিক ৩ শতাংশ। বরিশালেই সবচেয়ে কম মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে বৈধ মনোনয়নপত্র ১৯৯টি, যা মোট বৈধের প্রায় ১০ দশমিক ৮ শতাংশ। এ অঞ্চলে বাতিল হয়েছে ১১২টি মনোনয়নপত্র, যা মোট বাতিলের প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ। সিলেট অঞ্চলের ১৯টি আসনে বৈধ হয়েছে ১১০টি মনোনয়নপত্র, প্রায় ৬ শতাংশ এবং বাতিল হয়েছে ৩৬টি, প্রায় ৫ শতাংশ।

কুমিল্লা অঞ্চলের ৩৫টি সংসদীয় আসনে বৈধ মনোনয়নপত্র ২৫৯টি, যা মোট বৈধের প্রায় ১৪ দশমিক ১ শতাংশ। এখানে বাতিল হয়েছে ৯৭টি মনোনয়নপত্র, প্রায় ১৩ দশমিক ৪ শতাংশ। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে বৈধ হয়েছে ১৩৮টি মনোনয়নপত্র, মোট বৈধের প্রায় ৭ দশমিক ৫ শতাংশ এবং বাতিল হয়েছে ৫৬টি, যা মোট বাতিলের প্রায় ৭ দশমিক ৭ শতাংশ।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au