সর্বশেষ

আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে মাদুরোকে

  • 2:43 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৫ জানুয়ারি:  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তার সঙ্গে একই মামলায় কাঠগড়ায় দাঁড়াবেন স্ত্রী সিলিয়া ফ্লোরেসও। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা মাদুরো দম্পতিকে স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে প্রথমবারের মতো তোলা হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার ভোররাতে ভেনেজুয়েলায় চালানো এক বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। সেখান থেকেই আজ আদালতে হাজির করা হবে।

মার্কিন বিচার বিভাগ মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগ এনে আসছে। অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আন্তর্জাতিক অপরাধচক্রকে সহায়তা করেছেন তারা। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

মাদুরোর গ্রেফতারের পর ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে রদ্রিগেজকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্য আটলান্টিক সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত পথে না হাঁটেন, তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। মাদুরোকে আটক করার মার্কিন অভিযানের বিরোধিতা করায় রদ্রিগেজের প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি।

বিশ্লেষকদের মতে, মাদুরোর আদালতে হাজিরা শুধু একটি আইনি ঘটনা নয়, বরং লাতিন আমেরিকার রাজনীতি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। নিউইয়র্কের আদালতে আজকের শুনানিকে ঘিরে তাই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নজরদারি চলছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au