অস্ট্রেলিয়া

ভেনেজুয়েলায় সামরিক হামলার পর জরুরি অবস্থা জারি, অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতা

  • 6:04 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ভেনেজুয়েলায় সামরিক হামলার পর জরুরি অবস্থা জারি হওয়ায় অস্ট্রেলীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং সর্বশেষ ভ্রমণ ও নিরাপত্তা পরামর্শ অনুসরণ করতে বলেছে স্মার্টট্রাভেলার। (Smartraveller.gov.au/Venezuela)

মেলবোর্ন, ৫ জানুয়ারি: ভেনেজুয়েলায় একাধিক স্থানে সামরিক হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যের বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্মারট্রাভেলার ও কলম্বিয়া ও ভেনেজুয়েলায় অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাস।

বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে “চরম অনিশ্চিত” হিসেবে বর্ণনা করা হয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সম্ভাব্য সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে ভেনেজুয়েলায় অবস্থানরতদের নিজ নিজ স্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার সরকার নাগরিকদের পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পাসপোর্টসহ সব পরিচয়পত্র হাতের কাছে রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়।

ভেনেজুয়েলায় থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিয়মিত স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসরণ করতে এবং সর্বশেষ ভ্রমণ ও নিরাপত্তা নির্দেশনার জন্য স্মারট্রাভেলার ওয়েবসাইট পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার কলম্বিয়া ও ভেনেজুয়েলা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে নাগরিকদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

Source: স্মার্টট্রাভেলার (Smartraveller.gov.au/Venezuela)

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au