বাংলাদেশ

সিলেটে বিপিএলের নিরাপত্তা দিতে চাচ্ছে না পুলিশ

  • 6:39 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
সিলেটে বিপিএলের নিরাপত্তা দিতে চাচ্ছে না পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে সিলেট বিভাগের পুলিশ। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বরাবর এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। ভোটের পরিবেশ নিরাপদ রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট বিভাগের পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে ব্যাপকভাবে মোতায়েন করতে হচ্ছে। এ কারণে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। বিসিবিকে বিকল্প নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

সিলেট বিভাগের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এই চিঠির একটি কপি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকেও পাঠানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয়টি সামনে আসার পর বিসিবি বিকল্প নিরাপত্তা ব্যবস্থার খোঁজ শুরু করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এই মুহূর্তে সিলেট থেকে বিপিএল পর্ব সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত সূচি অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এরপর টুর্নামেন্ট ঢাকা পর্বে যাবে। তিনি বলেন, বোর্ডের পক্ষ থেকে সব ধরনের বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সহায়তা নেওয়া হবে। তাঁর মতে, এসব ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, পূর্বঘোষিত সূচি অনুযায়ী সিলেটে বিপিএলের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে দুই দিন খেলা বন্ধ থাকায় চট্টগ্রাম ভেন্যু বাতিল করে সিলেটেই ম্যাচ আয়োজনের সময় বাড়ানো হয়। সে অনুযায়ী সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ রাখার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পর্যাপ্ত সমন্বয় করা হয়নি। সিলেট বিভাগের পুলিশ বিপিএলের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবে কি না, সে বিষয়ে আগেভাগে খোঁজ নেওয়া হয়নি। ফলে পুলিশ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী জাতীয় নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রমে মনোযোগ দিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au