বিশ্ব

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

  • 1:25 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
ক্ষতিগ্রস্ত বাসভবন ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে ওহাইওতে তার বাসভবনে এই হামলা হয়। এতে বাড়ির জানালাসহ একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার বাসভবনে ছিলেন না। তারা ঘটনার আগেই শহর ছেড়ে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা ভাঙচুরসহ সম্পত্তি ক্ষতির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলায় বাসভবনের জানালার কাচ ভেঙে গেছে। তবে এতে কেউ আহত হয়নি।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি বলেন, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানান, হামলাকারীর লক্ষ্যবস্তু ভ্যান্স বা তার পরিবার ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি পরিকল্পিত কোনো হামলা নাকি বিচ্ছিন্ন ঘটনা, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্টের পরিবারের কেউ বাসভবনে উপস্থিত ছিলেন না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au