সর্বশেষ

তারকাদের ফেসবুকে প্রোফাইল ছবি উধাও, হ্যাক নাকি নতুন ট্রেন্ড?

  • 2:26 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন ৬ জানুয়ারি- হুট করেই চোখে পড়ছে এক অদ্ভুত পরিবর্তন। বাংলাদেশের একাধিক জনপ্রিয় শিল্পীর ভেরিফায়েড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার। এক–দুজন নন, তালিকাটা বেশ দীর্ঘ। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, আরশ খানসহ আরও কয়েকজন পরিচিত তারকার পেজে ঢুকলেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল—যা স্বাভাবিকভাবেই কৌতূহল আর প্রশ্নের জন্ম দিচ্ছে।

প্রথম দেখায় অনেকের মনেই আসে নানা সন্দেহ-পেজ কি হ্যাক হয়েছে? নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা? আবার কেউ কেউ ভাবছেন, এটা কি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের ইঙ্গিত?

খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই। সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা নিশ্চিত করেছেন, প্রোফাইল পিকচার না থাকলেও তাঁদের ফেসবুক পেজ পুরোপুরি তাঁদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ পেজ হ্যাক, সাসপেন্ড বা নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি।

তাহলে কারণ কী? এটি আসলে এক ধরনের ডিজিটাল প্রবণতা। আন্তর্জাতিক অঙ্গনেও এমন নজির নতুন নয়। অনেক তারকা বড় কোনো ঘোষণা, নতুন কাজের প্রচারণা কিংবা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের আগে সামাজিক মাধ্যমে প্রোফাইল ‘ব্ল্যাঙ্ক’ করেন। এতে দর্শকের কৌতূহল বাড়ে, আলোচনা তৈরি হয়, যা এক অর্থে প্রচারণা।

আরেকটি কারণ হতে পারে ডিজিটাল নিরাপত্তা ও মানসিক চাপ। সাম্প্রতিক সময়ে তারকাদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ বেড়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ প্রোফাইল ছবি সরিয়ে রাখতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে এক তারকা অবশ্য জানান, গুরুতর কিছু নয়। কিছু হ্যাকার গ্রুপ ভেরিফায়েড পেজ ক্লোন করে প্রতারণা করছে। তাই আপাতত প্রোফাইল পিকচার সরিয়ে রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au