সর্বশেষ

ঢালিউডে শাকিব-হানিয়া, নতুন গুঞ্জনে কৌতূহল তুঙ্গে

  • 2:43 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার

মেলবোর্ন ৬ জানুয়ারি- ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। গত দুই দশক ধরে দেশীয় চলচ্চিত্রে যিনি একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন। বিশেষ করে ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার মধ্য দিয়ে যেন নতুন এক শাকিব খানকে খুঁজে পেয়েছে ভক্তরা। প্রিয়তমা দিয়ে ব্যাপক সাফল্যের পর ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’-এর মতো একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

সামনেও তার ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, যা নিয়ে অনুরাগীদের উন্মাদনাও চরমে। এমন পরিস্থিতিতে নতুন গুঞ্জন, পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাধতে যাচ্ছেন শাকিব।

সবশেষ বেশকিছু অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয়ের পর জানা গেছে, শাকিব এবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন। আর এই ছবিতেই একজন পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাধতে পারেন তিনি! চলতি বছরেই কোনো রোমান্টিক ছবিতে এমনটা দেখা যেতে পারে বলে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। ইতোমধ্যে পাকিস্তানের কয়েকজনের সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছে।

আরেকটি সূত্র বলছে, শাকিব খানের সেই নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির। জানা যায়, গত আগস্টেই হানিয়া বাংলাদেশে আসার আগে শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা বলেছিলেন। অভিনেত্রীর টিমও শাকিবের সিনেমায় কাজ করা প্রসঙ্গে বেশ আগ্রহী। কিন্তু এখনো কোনো সিনেমায় হানিয়া চুক্তিবদ্ধ হননি।

কারণ হিসেবে সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। তাই আলোচনা এখনও চলমান রয়েছে।

তাই শাকিবের বিপরীতে কোন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যাবে সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তার ভক্তদের।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au