বাংলাদেশ

চট্টগ্রামে বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • 4:36 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
নিহত যুবদল নেতা মুহাম্মদ জানে আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- চট্টগ্রামের রাউজান উপজেলায় বাড়ির সামনে গুলি করে যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরেই সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার ৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদার পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম মুহাম্মদ জানে আলম (৪৮)। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে রাউজান উপজেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানে আলম সিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত হামদু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক ঘটনাস্থলে আসে। তাদের সবার মুখে মুখোশ ছিল। বাড়ির সামনে পৌঁছেই কোনো কথা না বলেই তারা জানে আলমকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

গুলি লাগার পর জানে আলম ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম তাঁদের পরিচিত ও ঘনিষ্ঠ মানুষ ছিলেন। বাজার থেকে বাড়ি ফেরার পথেই খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে। কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটেছে, তা বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ বলেন, ঘটনাস্থলে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au