বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ৫৪.৮ শতাংশ বাংলাদেশি পরিবার নেয় সরকারি সহায়তা

  • 5:44 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
যুক্তরাষ্ট্রে ৫৪.৮ শতাংশ বাংলাদেশি পরিবার নেয় সরকারি সহায়তা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল বলে একটি দেশভিত্তিক তালিকায় উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ বাংলাদেশি পরিবার কোনো না কোনো ধরনের ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করে।

রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারের তথ্য প্রকাশ করেন। সেখানে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হারে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে ওপরের দিকে।

তালিকার তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের চেয়েও বেশি সরকারি সহায়তা নেয় ভুটান ও আফগানিস্তানের অভিবাসীরা। ভুটানের ক্ষেত্রে এই হার ৮১ দশমিক ৪ শতাংশ এবং আফগানিস্তানের ক্ষেত্রে ৬৮ দশমিক ১ শতাংশ। অন্যদিকে পাকিস্তানের ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ৩৪ দশমিক ৮ শতাংশ অভিবাসী পরিবার যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা পেয়ে থাকে।

তবে এই তালিকায় ভারতের নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের গড় আয় তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং তাদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তালিকাভুক্ত দেশগুলোর সর্বনিম্ন হারের চেয়েও কম হওয়ায় সম্ভবত ভারতের নাম এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

যুক্তরাষ্ট্র সরকার সাধারণত নিম্ন আয়ের অভিবাসী পরিবারগুলোকে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং বাসাভাড়া সহায়তার মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা দিয়ে থাকে। ট্রাম্পের প্রকাশিত এই তালিকাকে অনেকেই অভিবাসন নীতি আরও কঠোর করা এবং সরকারি ব্যয় কমানোর রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

তালিকায় সরকারি সহায়তা গ্রহণের হারে শীর্ষ তিন অবস্থানে রয়েছে ভুটান, ইয়েমেন এবং সোমালিয়া। বিপরীতে সবচেয়ে কম সহায়তা নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বারমুডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই অবৈধ অভিবাসন রোধ এবং অভিবাসীদের পেছনে সরকারি ব্যয় কমানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক পদক্ষেপ এবং এবার অভিবাসীদের ওয়েলফেয়ার সংক্রান্ত তথ্য প্রকাশকে সেই নীতিরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au