সর্বশেষ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

  • 10:17 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার। প্রতীকী ছবি

মেলবোর্ন, ৬ জানুয়ারি- সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে। এর জন্য খরচ ধরা হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। অর্থের ব্যবস্থা করা হবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাজেট ও ব্যাংক ঋণের মাধ্যমে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চলতি বছরের জন্য নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানি করার প্রস্তাব উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।

উল্লেখ্য, বিপিসির ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানি প্রস্তাব ২০২৫ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল। এরপর ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদি চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারির সঙ্গে মূল্য নির্ধারণের ভিত্তিতে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫% সালফার) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে এই ডিজেল কেনা হবে, যা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকার সমান। জানা গেছে, প্রতি ব্যারেল প্রিমিয়াম ডিজেলের দাম ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ৮৩.২২ মার্কিন ডলার ধরা হয়েছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ডিজেল আমদানি করছে। ২০১৬ সালে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় এ আমদানির প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি করা হচ্ছে।

এদিকে, সম্প্রতি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এমন সময় ভারত থেকে কেনা ডিজেল কেন আমদানি করা হচ্ছে—এই প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “নুমালীগড় থেকে ডিজেল আনার চুক্তি ১৫ বছরের। এই চুক্তি আমরা করিনি, এটি আগের সময়ের। সেই চুক্তির অধীনে ডিজেল আমদানি করা হচ্ছে।”

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au