খেলা

বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক

  • 12:55 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মৌসুমে বিপিএলের উপস্থাপনা ও ধারাভাষ্যে নতুনত্ব আনে বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে যুক্ত ছিলেন রিধিমা পাঠক। পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে রাখা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যারেন গফকে।

সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে রিধিমার বিপিএল কার্যক্রমের ইতি ঘটে।

এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনায় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেয়।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখেই বিসিসিআই এই সিদ্ধান্ত নেয়।

সেই ঘটনার পরপরই জরুরি বৈঠক ডাকে বিসিবি। নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করে আইসিসিকে চিঠি পাঠায় সংস্থাটি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে স্থানান্তরের দাবিও জানানো হয়।

এছাড়াও গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au