খেলা

ভারতের দেয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি

  • 7:48 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ভারতের দেয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি- ভারতের পক্ষ থেকে দেওয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব গ্রহণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক অনলাইন বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বাংলাদেশ দলের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাব তোলে। তবে বিসিবি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। রাজনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান না হলে সামনে আরও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এরই মধ্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি কঠোর অবস্থান নিয়েছে। বিসিবির ধারণা, নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে বিসিসিআই অযথা অস্থিরতা তৈরি করেছে। একই কারণ দেখিয়ে ভারত সফরে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বিসিবি। আইসিসিও বিসিবির এই অবস্থানকে যৌক্তিক হিসেবে দেখছে বলে জানা গেছে। এতে করে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

বিসিবির এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমানের মতো একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়া বিশ্ব ক্রিকেটের জন্য লজ্জাজনক এবং এটি খেলাটির ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে।

দলের প্রস্তুতি ও মানসিক অবস্থান নিয়ে বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হলেও দলের পারফরম্যান্সে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। নতুন পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দল সম্পূর্ণ প্রস্তুত। একই বক্তব্য দিয়েছেন পেসার তানজিম সাকিবও। তিনি বলেন, ম্যাচ ভারতেই হোক বা শ্রীলঙ্কায়, যেকোনো কন্ডিশনে সেরা ক্রিকেট খেলতে তারা প্রস্তুত রয়েছেন।

সব মিলিয়ে নিরাপত্তা, ভেন্যু ও কূটনৈতিক বাস্তবতা মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অবস্থান বেশ স্পষ্ট। বিসিবি জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করতে তারা রাজি নয়।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au