বিশ্ব

অস্ট্রেলিয়াজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, মেলবোর্ন ও অ্যাডিলেডে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াবে

  • 8:30 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার
বুধবার মেলবোর্ন ও অ্যাডিলেডে প্রায় ৭০ লাখ মানুষ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ড গরমে ভুগবেন। ছবি: ফ্রি স্টক

মেলবোর্ন, ৭ জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ভয়াবহ তাপপ্রবাহ শুরু হয়েছে, যার ফলে বুধবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, এই তাপপ্রবাহের সবচেয়ে ভয়ংকর পর্যায় এখনো আসেনি।

ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ৯০ লাখ মানুষ চরম গরমের মধ্যে দিন কাটাবেন। মেলবোর্ন ও অ্যাডিলেডে বুধবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তাপপ্রবাহ রবিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে প্রভাব ফেলবে। 

সাউথ অস্ট্রেলিয়ার কিছু শহর ও জনপদে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। ছবি: স্কাই নিউজ

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও নর্দার্ন টেরিটরিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

ভিক্টোরিয়ায় তীব্র গরমের সঙ্গে দাবানলের ঝুঁকিও বেড়েছে। সেন্ট্রাল, সাউথ ওয়েস্ট ও উইমেরা এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, “খুব গরম ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে মাঝারি থেকে জোরালো উত্তর ও উত্তর-পশ্চিমা বাতাস বইবে। দুপুরের দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হালকা ঠান্ডা বাতাস ঢুকতে পারে, যা পরে পশ্চিম ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়বে।”

সাউথ অস্ট্রেলিয়ার ওয়েস্ট কোস্ট, ইস্টার্ন আইর পেনিনসুলা, লোয়ার আইর পেনিনসুলা, ফ্লিন্ডার্স, মিড নর্থ, মাউন্ট লফটি রেঞ্জেস, ইয়র্ক উপদ্বীপ, ক্যাঙ্গারু আইল্যান্ড, রিভারল্যান্ড, মারিল্যান্ডস, আপার ও লোয়ার সাউথ ইস্ট এলাকায় চরম অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করা হয়েছে।

এই তাপপ্রবাহ সোমবার পশ্চিম অস্ট্রেলিয়ায় শুরু হয় এবং মঙ্গলবার সারা দেশে ছড়িয়ে পড়ে। ব্যুরো অব মেটিওরোলজির সিনিয়র আবহাওয়াবিদ মিরিয়াম ব্র্যাডবুরি জানান, সেন্ট্রাল অস্ট্রেলিয়া থেকে আসা গরম বাতাস ও টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে তাপমাত্রা দ্রুত বাড়ছে। তিনি বলেন, শুক্রবার ও শনিবার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার সীমান্ত এলাকায় এই তাপপ্রবাহ ‘চরম’ পর্যায়ে পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, “কিছু এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি, এমনকি ৪৭ ডিগ্রির কাছাকাছিও যেতে পারে। বিশেষ করে ভিক্টোরিয়ার উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিম নিউ সাউথ ওয়েলস এবং ইস্ট -সাউথ অস্ট্রেলিয়ায় এমন পরিস্থিতি তৈরি হতে পারে। 

উদাহরণ হিসেবে,  মিলডুরায় শুক্রবার ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।”

ভিক্টোরিয়ার মাল্লি, অয়েন ও বিরচিপ এবং নিউ সাউথ ওয়েলসের বালরানাল্ড এলাকাও উচ্চ ঝুঁকিতে রয়েছে। সিডনিতে বুধবার তাপমাত্রা ৩৩ ডিগ্রি হলেও শনিবার তা দ্রুত বেড়ে ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ধরনের তীব্র তাপপ্রবাহ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। 

ব্র্যাডবুরি বলেন, “তাপপ্রবাহ শুধু গরম নয়, এটি কয়েক দিন ধরে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার অবস্থা। এতে শুধু বয়স্ক বা গর্ভবতী নারীরাই নয়, বরং তরুণ, ও সুস্থ মানুষও গুরুতরভাবে আক্রান্ত হতে পারেন।”

  Source: news.com.au

 

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au