খেলা

বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি

  • 1:51 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ জানুয়ারি- টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ সরানোর অনুরোধ জানালেও আপাতত বাংলাদেশের সূচি নিয়ে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই, এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

অনলাইনে আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আবারও তোলা হলে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ঝুঁকির মূল্যায়ন তাদের কাছে নেই।

এর আগে ৪ জানুয়ারির জরুরি বোর্ড সভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছিল, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। তবে সর্বশেষ বৈঠকের পরও দুপক্ষের অবস্থানে মিল দেখা যায়নি।

বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে আইসিসির দৃষ্টিভঙ্গি বিসিবির অনুরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই জানা গেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আগামী কয়েক দিনের মধ্যেই, সর্বোচ্চ ১০ জানুয়ারির মধ্যে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানাতে পারে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au