বিশ্ব

আলবানিজকে চিঠি পলিন হ্যানসনের: নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

  • 3:16 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
গত বছরের শেষ দিকে বোরকা পরে সিনেটে হাজির হয়ে মুসলিম নারীদের পোশাক নিষিদ্ধের দাবি তোলায় পলিন হ্যানসন তীব্র সমালোচনার মুখে পড়েন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি: অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা ও সিনেটর পলিন হ্যানসন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে চিঠি লিখে সিনেট থেকে তাঁর এক সপ্তাহের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। সংসদ যদি ফেব্রুয়ারি ৬–এর আগেই পুনরায় বসে, তাহলে যেন তিনি নতুন ঘৃণাত্মক বক্তব্য ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইন নিয়ে বিতর্কে অংশ নিতে পারেন, সেই দাবি তুলেছেন তিনি।

প্রধানমন্ত্রী আলবানিজ নিশ্চিত করেছেন, সংসদ দ্রুত পুনরায় ডাকার বিষয়টি সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। বন্ডাই সন্ত্রাসী হামলার পর প্রণীত জরুরি আইন—যার মধ্যে ঘৃণাত্মক বক্তব্য নিয়ন্ত্রণ এবং একটি জাতীয় বন্দুক পুনঃক্রয় (গান বাইব্যাক) পরিকল্পনা রয়েছে—নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

বর্তমানে পলিন হ্যানসন সাত কার্যদিবসের জন্য সিনেট থেকে বরখাস্ত থাকায়, সংসদ বসলে তিনি ওই আইনগুলোর ওপর ভোট দিতে বা বিতর্কে অংশ নিতে পারবেন না। গত নভেম্বরে সংসদের ভেতরে বোরকা পরে প্রতিবাদ করায় সিনেট তাঁকে তিরস্কার করে এবং সাময়িকভাবে বরখাস্ত করে।

আলবানিজকে লেখা চিঠিতে হ্যানসন বলেন, “এই জরুরি বিলগুলো নিয়ে বিতর্কে অংশ নিতে সিনেট যে নিষেধাজ্ঞা আমার ওপর আরোপ করেছে, তা প্রত্যাহারে আপনার সমর্থন চাইছি।” তিনি দাবি করেন, ওয়ান নেশনের নেতা ও কুইন্সল্যান্ডের সিনেটর হিসেবে তাঁর বক্তব্য এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিদেশে সরকারি সংসদীয় প্রতিনিধি দল থেকে তাঁকে বাদ রাখলেও তিনি আপত্তি করবেন না। তাঁর মতে, এতে তাঁর ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক যোগাযোগ বা বিদেশ ভ্রমণে কোনো বাধা সৃষ্টি হবে না।

হ্যানসন দাবি করেন, ইসলামি উগ্রবাদ নিয়ে তিনি বহুদিন ধরেই সতর্ক করে আসছেন, কিন্তু সরকার বরং তাঁকেই আক্রমণ করছে। তিনি লেবার ও গ্রিনসকে অভিযুক্ত করেন তাঁর সতর্কতা উপেক্ষা করার এবং ওয়েস্টার্ন সিডনির মুসলিম অধ্যুষিত আসনগুলোতে ভোট পাওয়ার রাজনীতি করার জন্য।

নভেম্বরে তিরস্কৃত হওয়ার পর হ্যানসন তখন বলেছিলেন, সাত দিনের নিষেধাজ্ঞা তাঁকে মোটেও বিচলিত করছে না। উল্লেখ্য, এটি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দ্বিতীয়বার, যখন তিনি সিনেট চেম্বারে বোরকা পরে প্রতিবাদ করেছিলেন, যা তখন সব রাজনৈতিক দলের তীব্র নিন্দার মুখে পড়েন

Source: news.com.au

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au