বিশ্ব

অস্ট্রেলিয়াজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ: ভিক্টোরিয়ায় জরুরি সতর্কতা জারি

  • 3:56 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ভিক্টোরিয়ার মাউন্ট লসন স্টেট পার্কে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ছবি: VicEmergency

মেলবোর্ন, ৭ জানুয়ারি: অস্ট্রেলিয়া জুড়ে বছরের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ থেকে সপ্তাহান্ত পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যেই ভিক্টোরিয়ার উত্তরে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ায় একাধিক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

ভিক্টোরিয়ার লংউড, লংউড ইস্ট, রাগি, টারকোম্ব ও আপটন হিল এলাকায় জরুরি সতর্কতা (Emergency Warning) জারি রয়েছে। দাবানলটি হিউম ফ্রিওয়ে এলাকা থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের অবিলম্বে ঘরের ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যে এখন এলাকা ছাড়ার জন্য দেরি হয়ে গেছে।

একই সঙ্গে নিউ সাউথ ওয়েলস সীমান্তসংলগ্ন ভিক্টোরিয়ার মাউন্ট লসন স্টেট পার্ক এলাকায় একটি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওয়ালওয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই আগুনের জন্য এখনো জরুরি সতর্কতা বহাল রয়েছে।

ভিক্টোরিয়ার স্টেট কন্ট্রোল সেন্টারের কর্মকর্তা ডেভিড নুগেন্ট জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দেওয়া এক আপডেটে তিনি বলেন, আগুনের পশ্চিম ও দক্ষিণ দিক সবচেয়ে সক্রিয় রয়েছে এবং নিয়ন্ত্রণে আনতে ব্যাপক চেষ্টা চলছে।

তিনি বলেন,
“আমাদের দমকলকর্মীরা আগুনের তীব্রতা কমাতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন।”

তিনি আরও জানান,
“এই আগুন মোকাবিলায় বর্তমানে ১৪টি বিমান কাজ করছে, যাতে দ্রুততম সময়ে স্থলভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন।”

বাংগিল, গ্রানিয়া ও থোলোগোলং এলাকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলটি স্টেট পার্কের ভেতর থেকে দক্ষিণ দিকে বাংগিলের দিকে অগ্রসর হচ্ছে।

ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার টিম উইবুশ জানিয়েছেন, আপাতত কোনো স্থাপনা ধ্বংস বা আহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির। তবে তিনি সতর্ক করে বলেছেন, ওয়ালওয়া-মাউন্ট লসন ও মোয়রেইস্ক এলাকার আগুনের কারণে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ।

কর্তৃপক্ষ সবাইকে VicEmergency ওয়েবসাইট ও স্থানীয় সতর্কবার্তা অনুসরণ করে সর্বশেষ তথ্য জানার আহ্বান জানিয়েছে এবং জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে অনুরোধ করেছে।

Source: ABC News

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au