সর্বশেষ

হাড়কাঁপানো শীতে মাটির চুলার পাশে জয়া আহসান

  • 5:02 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- চারদিকে হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো প্রকৃতি। পৌষের হাড়কাঁপানো শীতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানেরও। তবে শীতের এই তীব্রতাকে জয় করার জন্য শহরের বিলাসবহুল সোফা বা হিটার নয়, তিনি বেছে নিয়েছেন গ্রামবাংলার চিরায়ত এক উপায়। শীতের ওম নিতে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের তাপে বসে সারছেন দুপুরের রান্না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা—শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। আর শরীর গরম রাখতে তিনি আশ্রয় নিয়েছেন বাড়ির মাটির চুলার পাশে।

ভিডিওতে জয়া আহসান নিজের রান্নার দক্ষতা নিয়ে বেশ অকপট। তিনি বলেন, ‘আমি অত রান্নাবান্না পারি না আসলে। আমাদের এটা একটা মাটির রান্নাঘর। অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না। শুধু ওদের রান্নাটাই করতে পারি।’

চুলার পাশে বসার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’

ভক্তদের মুগ্ধতা ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়া। গ্ল্যামার জগতের এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান মুগ্ধ করেছে ভক্তদের। কেউ কেউ মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন, আবার কেউ জয়ার এই সাদামাটা রূপের প্রশংসা করেছেন। শীতের এই আলসে দুপুরে জয়ার এমন ঘরোয়া অবতার ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি হয়ে ধরা দিয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au