খেলা

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া কোনো যুক্তিসংগত সিদ্ধান্ত নয়, বাংলাদেশ পাকিস্তান নয়: শশী থারুর

  • 5:51 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৩১৮ বার
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, যাকে নিয়ে আইপিএল বিতর্ক তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ জানুয়ারি: ভারতের প্রখ্যাত কংগ্রেস সাংসদ ও পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর বলেছেন, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু অন্যায়ই নয়, এটি কূটনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিকরও। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সন্ত্রাসনীতির সঙ্গে এক করে দেখা একটি গুরুতর ভুল।

থারুর লিখেছেন, আইপিএলের মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্টকে রাজনৈতিক প্রতিক্রিয়ার হাতিয়ার বানানো খেলাধুলার মৌলিক নীতির পরিপন্থী। মুস্তাফিজকে কেবল তার জাতীয়তার কারণে টার্গেট করা মানে খেলাকে রাজনীতির বন্দি বানানো।

তিনি প্রশ্ন তোলেন,
“যদি ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষোভ বাংলাদেশের খেলোয়াড়দের যোগ্যতা নির্ধারণ করে, তাহলে লিটন দাস বা সৌম্য সরকার মতো বাংলাদেশের হিন্দু ক্রিকেটারদের ক্ষেত্রেও কি একই আচরণ হতো? আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি—একজন খেলোয়াড়কে, একটি দেশকে, না কি একটি ধর্মকে?”

থারুর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর উদ্বেগজনক এবং ভারত অবশ্যই ঢাকাকে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চাপ দিতে পারে। কিন্তু সব বাংলাদেশি ক্রিকেটারকে একসাথে শাস্তি দেওয়া উগ্রবাদীদেরই লাভবান করে, যারা চায় দুই দেশের সম্পর্ক ভেঙে পড়ুক।

তিনি আরও বলেন,
“বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ রপ্তানি করে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, সংস্কৃতির অংশীদার, ইতিহাসের সহযাত্রী এবং বঙ্গোপসাগর অঞ্চলের ভবিষ্যতের অংশ।”

শশী থারুর মনে করেন, মুস্তাফিজের মতো একজন পেশাদার ক্রীড়াবিদকে রাজনীতির শিকার বানানো ভারতের মর্যাদাকেই ক্ষুণ্ন করে। তিনি বলেন, যখন ভারত বাংলাদেশ থেকে বিদ্যুৎ, বাণিজ্য ও ট্রানজিট সুবিধা নিচ্ছে এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে, তখন একজন ক্রিকেটারকে টার্গেট করা সম্পূর্ণ ভণ্ডামি।

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত ভারতকে একটি সংকীর্ণ, বিদ্বেষপ্রবণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে ভারতের গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।

নিবন্ধের শেষ অংশে থারুর বলেন,
“খেলার মাঠ হওয়া উচিত মেধার আশ্রয়স্থল, রাজনৈতিক উন্মাদনার মঞ্চ নয়। খেলোয়াড়দের খেলতে দিন, আর কূটনীতিকদের কূটনীতি করতে দিন।”

শশী থারুর: ভারতের কংগ্রেস সাংসদ ও পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান।

নিবন্ধটি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে অনূদিত
অনুবাদ: ড. প্রদীপ রায়, সম্পাদক, OTN Bangla

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au