সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ অবৈধ অভিবাসী আটক

  • 3:32 am - January 09, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ৯ জানুয়ারি- মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেমেনিহ ও কাজাং এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ পাঁচ দেশের ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

বুধবার শিল্প এলাকা ও নির্মাণস্থলকে লক্ষ্য করে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিবাসন বিভাগ জানায়, অবৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে সেমেনিহ শিল্পাঞ্চলের চারটি প্রাঙ্গণ এবং কাজাংয়ের সুংগাই লং এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালানো হয়।

দুই সপ্তাহ ধরে জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন পদমর্যাদার ১১০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানে মালয়েশিয়ার কোম্পানি কমিশন, জাতীয় নিবন্ধন বিভাগ ও শ্রম বিভাগ সহযোগিতা করে।

অভিযান চলার সময় ২১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার ১৭১ জন নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২৯ থেকে ৫০ বছরের মধ্যে।

জেআইএম জানায়, আটকরা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অবৈধ অবস্থান, ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা এবং অনুমোদন ছাড়া কাজ করার অভিযোগে সন্দেহভাজন। আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সেমেন্যিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে জরিমানা ও সমন জারি করা হয়েছে। অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au