সর্বশেষ

আমি থাকলে প্রেমের গল্প থাকবেই: ইমরান হাশমি

  • 3:52 am - January 09, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার

মেলবোর্ন, ৯ জানুয়ারি- রোমান্স ও তীব্র অভিনয়ের অনন্য মিশেলে বরাবরই দর্শকদের মুগ্ধ করে আসছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। এবার নিজের চিরচেনা রসবোধে ভর করে আলোচনায় এলেন নেটফ্লিক্স সিরিজ ‘Taskaree: The Smuggler’s Web’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সিরিজটিতে রোমান্স ও গান থাকছে কি না- এমন প্রশ্নের জবাবে হাস্যরসের ছলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ইমরান হাশমি।

তিনি বলেন, আসলে প্রথমবার যখন গল্পটা শুনি, তখন নীরজ জিকে বলেছিলাম- প্রতিটা এপিসোডে যেন একটা করে গান থাকে। তবে তার সেই প্রস্তাব খুব একটা ভালোভাবে নেয়া হয়নি বলেই জানান অভিনেতা।

মজা করে তিনি যোগ করেন, “উনি আমাকে অফিস থেকে ‘গেট আউট’ বলে বের করে দিয়েছিলেন। তখন মনে হয়েছিল, হয়তো শো-টাই হাতছাড়া হয়ে গেল। পরে ভাবলাম, ঠিক আছে- গান ছাড়াও কাজ চালানো যাবে।”

ইমরানের এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

রসিকতার ধারাবাহিকতায় তিনি এক সাংবাদিককে প্রশ্ন করেন, এই সিরিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দারুণ, ওটাই কি যথেষ্ট?”

ইতিবাচক উত্তর পেয়ে সঙ্গে সঙ্গে বলেন, “তাহলে তো আপনি খুব খুশি হবেন। এই শো-তে অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে।” এতে উপস্থিত দর্শকদের কাছ থেকে করতালি আদায় করে নেন তিনি।

এরপর যখন তার স্বাক্ষরধর্মী প্রেমের গল্প নিয়ে প্রশ্ন ওঠে, তখনও ইমরান হতাশ করেননি। হাসতে হাসতে তিনি বলেন,
“এখানে দু’জন সুন্দরী নারী চরিত্র আছে। এমন প্রশ্নই বা করছেন কেন? অবশ্যই প্রেমের গল্প থাকবে। আমি থাকব আর প্রেম থাকবে না- এটা কখনোই সম্ভব নয়।”

‘Taskaree: The Smuggler’s Web’
টানটান উত্তেজনা ও বুদ্ধিদীপ্ত গল্পে সাজানো ‘Taskaree: The Smuggler’s Web’ কাস্টমস দপ্তরের এক অনালোচিত জগতকে সামনে নিয়ে আসছে। নীরজ পাণ্ডে নির্মিত এই থ্রিলার সিরিজে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক চোরাচালান চক্রের জটিল নেটওয়ার্ক, যার বিস্তার আল-দাগায়া, আদ্দিস আবাবা, মিলান ও ব্যাংকক পর্যন্ত।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস টাস্কফোর্স প্রধান অর্জুন মীনা (ইমরান হাশমি)। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমৃতা খানভিলকর, নন্দিশ সিং সান্ধু ও অনুরাগ সিনহা। বিপরীতে, ভয়ঙ্কর চোরাচালান সম্রাট বড়া চৌধুরীর চরিত্রে দেখা যাবে শরদ কেলকরকে।

Friday Filmworks-এর ডিজিটাল শাখা Friday Storytellers প্রযোজিত এই সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আগামী ১৪ জানুয়ারি।

তীব্র গল্প, শক্তিশালী অভিনয় ও ইমরান হাশমির পরিচিত রোমান্টিক আকর্ষণের মেলবন্ধনে ‘Taskaree: The Smuggler’s Web’ যে দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসছে, তা বলাই বাহুল্য।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au