বিশ্ব

ভিক্টোরিয়ায় ‘স্টেট অব ডিজাস্টার’ ঘোষণা -‘টোটাল ফায়ার ব্যান জারি

  • 9:55 am - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ভিক্টোরিয়ার রাফি শহরে ভয়াবহ দাবানলে বসতবাড়ি ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত ১০টি বাড়ি ধ্বংসের খবর পাওয়া গেছে। ছবি: ফেসবুক

মেলবোর্ন ১০ জানুয়ারি: ভিক্টোরিয়ার ভয়াবহ দাবানল সংকট দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। পরিস্থিতির ভয়াবহতার প্রেক্ষিতে রাজ্যজুড়ে সর্বাত্মক আগুন নিষেধাজ্ঞা (Total Fire Ban) জারি করা হয়েছে। এরই মধ্যে লংউড শহরে দ্রুতগতির ঘাসের আগুনের তাণ্ডবে অন্তত ২০টি বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার গভীর রাতে ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাসিন্তা অ্যালান ১৮টি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার এলাকা এবং একটি আলপাইন রিসোর্টে ‘স্টেট অব ডিজাস্টার’ ঘোষণা করেন।

ভিক্টোরিয়ায় ‘স্টেট অব ডিজাস্টার’ ঘোষণা।

তিনি বলেন,
“এই ঘোষণা আমাদের কর্তৃপক্ষকে অভূতপূর্ব মাত্রার বিপদ মোকাবিলায় অতিরিক্ত ক্ষমতা দেয়। আজ রাতে আমরা সেই চরম বিপদের স্তরে পৌঁছেছি। যাদের এলাকা ছাড়তে বলা হয়েছে, তারা যেন অবিলম্বে সরে যান—এটাই আমাদের স্পষ্ট বার্তা।”

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাসিন্তা অ্যালান জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে ‘স্টেট অব ডিজাস্টার’ ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

স্টেট অব ডিজাস্টারের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কলাক ওটওয়ে, কোরাঙ্গামাইট, ইস্ট গিপসল্যান্ড, গোল্ডেন প্লেইনস, গ্রেটার বেনডিগো, হরশাম, লেক মাউন্টেন আলপাইন রিসোর্ট, ম্যান্সফিল্ড, মিলডুরা, মিচেল, মইরা, মাউন্ট আলেকজান্ডার, মুরিনডিন্ডি, পাইরেনিস, স্ট্রাথবোগি, টোওং, ওয়েলিংটন, আলপাইন শায়ার ও আরারাত রুরাল সিটি।

লংউডে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। স্থানীয় সিএফএ (Country Fire Authority) ক্যাপ্টেন জর্জ নোয়ে বলেন,
“শহরের প্রধান সড়ক দেখে মনে হচ্ছে যেন বোমা পড়েছে। আমরা একটি স্কুল হারিয়েছি। সিএফএ স্টেশনটি এখনও দাঁড়িয়ে আছে, তবে রাস্তায় চলাচলও এখন খুবই ঝুঁকিপূর্ণ।”

শুক্রবার সন্ধ্যা নাগাদ শত শত দমকলকর্মী মোতায়েন করা হয় লংউড ছাড়াও ইউরোয়ার দক্ষিণ-পশ্চিম এবং নিউ সাউথ ওয়েলস সীমান্তের কাছে ওয়ালওয়া এলাকায় দাবানল নিয়ন্ত্রণে।

এদিকে এক দমকলকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তারা পর্যাপ্ত সরঞ্জাম ছাড়া ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছেন।

টিকটক ব্যবহারকারী ‘Levy Busters’ বলেন,
“৪০ ডিগ্রি তাপে টোটাল ফায়ার ব্যান ডের মধ্যে আমরা আগুনের সঙ্গে লড়ছি। ২৯ বছরের পুরোনো গাড়িতে, অনেক ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করতে হচ্ছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।”

প্রিমিয়ার জ্যাসিন্তা অ্যালান এবিসিকে বলেন, এই ‘স্টেট অব ডিজাস্টার’-এর মূল লক্ষ্য হলো জরুরি সেবাগুলোকে সর্বোচ্চ সহায়তা দিয়ে মানুষের জীবন রক্ষা করা।“আগুন যখন বিপজ্জনক ও অনিরাপদ হয়ে ওঠে, তখন মানুষকে সরিয়ে নিতে এবং আগুনের পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের যাতায়াত নিশ্চিত করতে এই ঘোষণা জরুরি সেবাগুলোকে অতিরিক্ত ক্ষমতা দেয়,” তিনি বলেন।

ভিক্টোরিয়াজুড়ে জারি হওয়া টোটাল ফায়ার ব্যানের আওতায় রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত খোলা জায়গায় কোনো আগুন জ্বালানো বা জ্বলতে দেওয়া নিষিদ্ধ থাকবে।

সিএফএ প্রধান কর্মকর্তা জেসন হেফারনান বলেন,
“চরম তাপ ও প্রবল বাতাসের মধ্যে আমাদের দমকলকর্মীরা আজ ভিক্টোরিয়া জুড়ে একাধিক আগুনের সঙ্গে লড়াই করছেন। শুক্রবারের ভয়াবহ পরিস্থিতির কারণেই এই সর্বাত্মক আগুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

কর্তৃপক্ষ সতর্ক করেছে, বর্তমান দাবানল পরিস্থিতি ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’ দাবানলের থেকেও ভয়াবহ হয়ে উঠতে পারে। বাসিন্দাদের জরুরি নির্দেশনা মেনে চলতে এবং নিরাপদ স্থানে সরে যেতে জোরালো আহ্বান জানানো হয়েছে।

Media release here

260110-Victorian-Government-Declares-State-Of-Disaster

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au