বিশ্ব

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৬২

  • 4:30 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন ১০ জানুয়ারি: তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সরাসরি শাসনব্যবস্থার বিরুদ্ধে অবস্থানে রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণহানি বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর হিসাব অনুযায়ী গত দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য রয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের প্রকৃত সংখ্যা ইন্টারনেট বন্ধ থাকায় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩ দিন আগে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার পতনের দাবিতে রূপ নিচ্ছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে অবমাননাকর স্লোগান দিচ্ছেন, যা ইরানের রাজনৈতিক বাস্তবতায় বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

পরিস্থিতির অবনতিতে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে। শুক্রবার ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তারা ইরানি কর্তৃপক্ষকে সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দাবি করেছে, দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, বিক্ষোভ দমনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ আড়াল করতেই সরকার সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।

ইন্টারনেট বিচ্ছিন্নতার প্রভাব পড়ছে বিমান চলাচলেও। দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই ও ইরানের মধ্যে চলাচলকারী অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভের মুখে পিছু না হটার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, এই বিক্ষোভ ইরানের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মদদে পরিচালিত হচ্ছে। তার বক্তব্যে বিক্ষোভকারীদের বিদেশি শক্তির হাতিয়ার হিসেবে আখ্যা দেওয়া হয়।

চলমান অস্থিরতায় ইরান কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে দেশটির ভেতরে ও বাইরে অনিশ্চয়তা বাড়ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au