সর্বশেষ

নেইমারের প্রাক্তনের সঙ্গে প্রেম নিশ্চিত করলেন শন মেন্ডেজ

  • 5:46 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন ১০ জানুয়ারি- কানাডিয়ান সংগীতশিল্পী শন মেন্ডেজ এবার তার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আনলেন। সম্প্রতি এই গায়ককে লস অ্যাঞ্জেলেসে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গেছে। বিষয়টি সংবাদের শিরোনাম হওয়ার পরই মেন্ডেজ তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত করেছেন।  এর মধ্য দিয়ে অবশেষে তাদের সম্পর্ক নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটল।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি সুপার শপে কেনাকাটার সময় এই জুটিকে একাধিকবার একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।  সেখানে তারা দুজনেই ছিলেন স্বাচ্ছন্দ্য ও প্রফুল্ল। কিছু কিছু সময়ে গায়ককে অভিনেত্রীর পেছন থেকে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায়।

গত ডিসেম্বরে ‘স্টিচেস’ খ্যাত গায়ক ও ‘ব্লু  বিটল’ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন প্রথম সামনে আসে।  সেসময়ে তাদের একসঙ্গে ব্রাজিলে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। ২০২৩ সালে বিগ ব্রাদার ইউকে–এর প্রাক্তন প্রতিযোগী চার্লি ট্র্যাভার্সের সঙ্গে মেন্ডেজের সম্পর্কের খবর প্রকাশের পর এটিই তার প্রথম প্রকাশ্যে স্বীকৃত প্রেমের সম্পর্ক বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অভিনেত্রী ব্রুনা মারকুইজিন তার অভিনয়ের থেকেও বেশি পরিচিত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে সম্পর্কের কারণে। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্রাজিলিয়ান ব্রুনা। ২০১৪ সালে তাদের প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। তবে সেই ফাটল ধরা প্রেমে ফের জোড়াও লেগে যায়। কিন্তু চারবছর একসঙ্গে থাকার পর তারা ঠিক করেন আলাদা হয়ে যাবেন। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান।

এই শাখার আরও খবর

ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে দুই সন্তানকে নিয়ে মহাসড়কে ঝাঁপ দেওয়ার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ…

ব্রিকস সম্মেলনে অনুপস্থিতি, এরপর বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে?

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতি নতুন করে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতীয় সরকারের দাবি, তারেক রহমানকে দুটি আমন্ত্রণ…

ওপেনএআই-অ্যানথ্রপিককে ছাড়িয়ে যাওয়ার দাবি, সময়সীমা দিলেন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্কের দাবি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে…

হুথি হামলা ঘিরে সৌদি আরবে বৈঠকে বসছেন তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় নিয়ে জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে…

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ক্ষতিপূরণের অর্থ পেলেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী ই জিন ক্যারল

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়েছেন মার্কিন সাংবাদিক ও লেখক ই জিন ক্যারল। যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

পাটওয়ারীর বক্তব্য নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ করা উচিত,বলল পুলিশ

ঢাকার বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au