সর্বশেষ

ভক্তদের উপচে পড়া ভিড়ে বিড়ম্বনায় অমিতাভ বচ্চন

  • 6:20 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন ১০ জানুয়ারি- ভারতের গুজরাটের সুরাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভক্তদের উপচে পড়া ভিড়ে বিড়ম্বনা ও হেনস্তার শিকার হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গত শুক্রবার একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। সেখানে প্রবেশের সময় শত শত মানুষ তাকে একনজর দেখার জন্য ঘিরে ধরেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে অমিতাভ বচ্চন সামনের দিকে এগোতে পারছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের বেশ হিমশিম খেতে হয়। তবে এতো ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেও অভিনেতাকে শান্ত থাকতে দেখা গেছে। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন।

অমিতাভ বচ্চনের অনুরাগীরা তার বয়স ও নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতে জনপ্রিয় তারকাদের জনসম্মুখে এমন বিড়ম্বনায় পড়ার ঘটনা ইদানীং বাড়ছে। এর আগে অভিনেত্রী নিধি আগারওয়াল, সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা থালাপতি বিজয়ও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন।

 

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au