অস্ট্রেলিয়া

ক্যাটাগরি ২ শক্তিতে কুইন্সল্যান্ড উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘কোজি’

  • 10:16 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
ক্যাটাগরি ২ শক্তিতে কুইন্সল্যান্ড উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘কোজি’। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১০ জানুয়ারি- অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর ব্যুরো অব মেটরোলজি (BoM) করাল সাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপকে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করেছে। ‘ট্রপিক্যাল সাইক্লোন কোজি’ বর্তমানে ক্যাটাগরি ২ শক্তিতে পরিণত হয়েছে এবং রবিবার সকালে কুইন্সল্যান্ডের উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কোজি রবিবার সকালে বাউনের উত্তরে আয়ারের কাছাকাছি উপকূল অতিক্রম করতে পারে। ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বর্তমানে এটি ইনিসফেল শহর থেকে ২৩০ কিলোমিটার পূর্বে এবং টাউনসভিল থেকে ২৬৫ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি ধীরগতিতে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এবং ঘণ্টায় প্রায় ১১ কিলোমিটার বেগে কুইন্সল্যান্ড উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, সমুদ্রে থাকার সময় এটি আরও শক্তিশালী হতে পারে।

বর্তমানে ইনিসফেল থেকে ম্যাকাই পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে টাউনসভিল, পাম আইল্যান্ড, বাউন, প্রসারপাইন ও হুইটসান্ডে দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত। টাউনসভিল থেকে এয়ারলি বিচ পর্যন্ত একাধিক এলাকায় ‘এখনই আশ্রয় নিন’ জরুরি সতর্কতা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুইন্সল্যান্ডের উপকূলজুড়ে ইতোমধ্যে ঝড়ের প্রভাব দেখা যাচ্ছে। উত্তাল সাগর, প্রবল বাতাসে দুলতে থাকা গাছ এবং অস্বাভাবিক আবহাওয়ার চিত্র সামনে এসেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার রাতে কার্ডওয়েল থেকে এয়ারলি বিচ পর্যন্ত ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগের ক্ষতিকর ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার সকালে এই ঝোড়ো বাতাস প্রসারপাইন থেকে ম্যাকাই পর্যন্ত দক্ষিণ দিকে বিস্তৃত হতে পারে। ইনিসফেল থেকে কার্ডওয়েলের মধ্যবর্তী এলাকায়ও ঝড়ো বাতাস হতে পারে, তবে ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে গেলে তবেই এমন সম্ভাবনা তৈরি হবে, যা এখন কম বলে জানিয়েছে BoM।

ঘূর্ণিঝড়ের কারণে টাউনসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হ্যামিলটন আইল্যান্ডে যাতায়াতকারী বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

উত্তর-পূর্ব ও মধ্য কুইন্সল্যান্ড উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ক্ষতিকর বাতাসের জন্য ভয়াবহ আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। শনিবার রাতে ইনঘাম থেকে প্রসারপাইন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যা হঠাৎ বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। টাউনসভিল থেকে প্রসারপাইন পর্যন্ত এলাকায় তীব্র বৃষ্টিপাত জীবনঝুঁকিপূর্ণ আকস্মিক বন্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি রবিবার ম্যাকাই পর্যন্ত বিস্তৃত হতে পারে।

এর মধ্যে টাউনসভিল এলাকায় যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। ডিয়ারাগান এলাকায় কপার চুরি করতে গিয়ে এক চোর টেলিযোগাযোগ লাইন কেটে ফেলায় এই সংকট তৈরি হয়েছে।

এ বিষয়ে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি বলেন, জরুরি মুহূর্তে উত্তর কুইন্সল্যান্ডের মানুষের জীবন বিপদের মুখে ফেলার চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। অভিযুক্তকে ধরা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, টেলিযোগাযোগ অনেক সময় জীবন ও মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au