লিড নিউজ

ইরানে হামলা নিয়ে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

  • 2:27 pm - January 11, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জানুয়ারি- ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করেছেন। এসব পরিকল্পনায় কোথায়, কীভাবে এবং কোন মাত্রায় হামলা চালানো যেতে পারে, সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উপস্থাপিত পরিকল্পনাগুলোর মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার বিকল্পও রয়েছে। তবে হামলার নির্দেশ দেওয়া হবে কি না, সে বিষয়ে ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি।

এর আগে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছিল, প্রেসিডেন্টের নির্দেশ এলে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানোর প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের।

এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে দেশজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র সংঘর্ষের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ চালান। শনিবারও বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত থাকে।

শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, নিহত ও আহত মানুষের ঢলে হাসপাতালগুলো উপচে পড়েছে।

তেহরানের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি করা হয়েছে। অনেকের বুকে বা হৃদপিণ্ডে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও দেখা গেছে। আরেকটি চক্ষু হাসপাতালের চিকিৎসক বলেন, রোগীর চাপ এত বেশি ছিল যে হাসপাতালকে ‘ক্রাইসিস মুডে’ নিতে হয়েছে।

বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও প্রাণহানির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

ইরানের চলমান এই অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au