সর্বশেষ

স্লোগান দিয়ে অযোধ্যায় রাম মন্দিরে ঢুকে নামাজ পড়ার চেষ্টা

  • 3:02 pm - January 11, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
স্লোগান দেওয়ার অভিযোগে কাশ্মীরের এক ব্যক্তি আটক, নিরাপত্তা জোরদার

মেলবোর্ন ১১ জানুয়ারি- ভারতের অযোধ্যায় রাম মন্দির কমপ্লেক্সে নামাজ পড়ার চেষ্টার অভিযোগে কাশ্মীরের এক বাসিন্দাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটকের সময় ধর্মীয় স্লোগান দেন সেই ব্যক্তি। এমন ঘটনায়  রাম মন্দির এলাকায় নিরাপত্তা ও ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম আহমেদ শেখ। তিনি কাশ্মীরের শোপিয়ান জেলার বাসিন্দা। বয়স আনুমানিক ৫৫ বছর। শুক্রবার তিনি উচ্চনিরাপত্তা ঘেরা রাম মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। মন্দির দর্শনের পর সীতা রসোই এলাকার কাছে বসে তিনি নামাজ পড়ার প্রস্তুতি নেন।

নিরাপত্তাকর্মীরা বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে তাকে বাধা দেন। পরে মন্দিরের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করেন। কয়েকটি সূত্রের দাবি, এ সময় তিনি ধর্মীয় স্লোগানও দেন, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়নি।

তবে আহমেদ শেখের পরিবার বলছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তাদের দাবি সমর্থনে শ্রীনগর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও পুলিশকে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার উদ্দেশ্য ও ঘটনার পেছনের প্রেক্ষাপট জানতে তদন্ত ও গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদ করছে। তিনি কেন অযোধ্যায় এসেছিলেন, তার যাত্রাপথ কী ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তল্লাশিতে আহমেদ শেখের কাছ থেকে কাজু ও কিশমিশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আজমির যাচ্ছিলেন তিনি।

এ ঘটনার পর রাম মন্দির কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলো। তবে জেলা প্রশাসন ও রাম মন্দির ট্রাস্ট এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন অযোধ্যা আগামী সপ্তাহে মকর সংক্রান্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের সমাগমের সম্ভাবনায় মন্দির শহরজুড়ে আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

আয়ুশের গৃহশিক্ষিকা ইভা রহমান কোথায়?

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হয়ে উঠেছে আয়ুশ চক্রবর্তীর গৃহশিক্ষিকা ইভা রহমানকে ঘিরে।…

ভারতে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরিতে টাটার সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের

ভারতে যুক্তরাষ্ট্রের তৈরি জ্যাভলিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদনের উদ্যোগ নিয়েছে টাটা গ্রুপ। এ লক্ষ্যে টাটা গ্রুপের প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের (টিএএসএল) সঙ্গে…

এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের পৃথক অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।…

ডিবি পরিচয়ে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ীকে রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যাংক এজেন্টকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ীকে হাত-পা ও চোখ বাঁধা…

নেপালের জলবিদ্যুৎ টানেলে ৯৩৩ জন আটকা, উদ্ধারে মরিয়া চেষ্টা

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশটির ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ও ভূগর্ভস্থ স্থাপনায় ৯৩৩ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে টানেলের…

চার খুন রহস্যের চাবিকাঠি কি বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে?

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি না…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au