সর্বশেষ

আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত

  • 6:29 pm - February 24, 2025
  • পঠিত হয়েছে:২১৩ বার
আবু হানিফ: ছবি সংগৃহীত

২৪ ফেব্রুয়ারী, ২০২৫: গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতিদিনই ডাকাতি ছিনতাই হচ্ছে। এসব পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। এমনকি জুলাই গণহত্যায় জড়িত এমন আসামিও জামিন পাচ্ছে। এসবের দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

সোমবার সন্ধ্যায় জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

গণহত্যার বিচার ও জড়িত আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনসমূহ নিষিদ্ধ ঘোষণা, গণহত্যায় অংশগ্রহণকারী রাজনৈতিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শাহবাগে শুরু হয় এই অবস্থান কর্মসূচি।

তিনি বলেন, সরকারের নির্দেশনা থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হওয়ার পেছনে প্রশাসনের গাফলতি রয়েছে। অন্যদিকে সম্প্রতি সময়ে অনেক চিহ্নিত সন্ত্রাসী জামিন পাচ্ছে। আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুমখুন হত্যা চালিয়েছিল, সবশেষ জুলাই আগস্টে দেশে গণহত্যা চালিয়েছে দলটি। এই গণহত্যায় জড়িত আওয়ামি লীগ ও তার দোসরদের বিচার করতে হবে। গণহত্যায় জড়িত থাকায় সেই দলকেও নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এসবের কারণে মনে হচ্ছে একটা গোষ্ঠী এক এগারোর পাঁয়তারা করছে। বিগত এক এগারোর অভিজ্ঞতা ভালো নয়, বাংলাদেশের মানুষ আর কোনো এক এগারো দেখতে চায় না।

জুলাই মঞ্চের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, আমরা ৭ দিন যাবত এই কর্মসূচি পালন করে আসছি। আমরা লক্ষ্য করেছি জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে উপদেষ্টাদের আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে এবং রাজনৈতিক দল গুলোর মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে। এমতাবস্থায় আমরা যেন জুলাই আন্দোলনে শহীদদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারি এজন্য আমাদের অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি

জুলাই মঞ্চের আরেক প্রতিনিধি থোয়াই চিং মং শাক বলেন, সারা দেশে নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। জুলাই গণহত্যাকারীদের বিচার করতে ব্যর্থ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নিষিদ্ধ করতে ব্যর্থতার জন্য উপদেষ্টা পরিষদ দায়ী।

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au