বিশ্ব

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করা ছবি পোস্ট করলেন ট্রাম্প

  • 4:53 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৫৮ বার
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করা ছবি পোস্ট করলেন ট্রাম্প

মেলবোর্ন, ১২ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করা একটি ছবি পোস্ট করেছেন। ভেনেজুয়েলায় সাম্প্রতিক বিভিন্ন নাটকীয় ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই ডিজিটাল ছবি শেয়ার করেন।

সোমবার(১২ জানুয়ারি) শেয়ার করা ছবিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম দেখা গেছে, যা মূলত উইকিপিডিয়ার একটি এডিট বা সম্পাদিত অংশ বলে মনে হচ্ছে। সেখানে ২০২৬ সালের জানুয়ারি থেকে তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

ছবিতে ট্রাম্পের রাজনৈতিক ইতিহাসের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। এতে আরও উল্লেখ করা হয় যে, তিনি সর্বশেষ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এই ছবি সামনে এলো। ওই সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

মাদুরো অপসারিত হওয়ার পর ভেনেজুয়েলার আইন অনুযায়ী, দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করান।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মাদুরো মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।

সামরিক অভিযানের পর ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, তিনি ভেনেজুয়েলাকে অস্থায়ীভাবে মার্কিন নিয়ন্ত্রণে রাখছেন। ওই সময় তিনি বলেছিলেন, যতক্ষণ না আমরা একটি নিরাপদ, যথাযথ এবং বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারছি, ততক্ষণ আমরাই দেশটি পরিচালনা করব।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au