বাংলাদেশ

চোরাকারবারি করতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

  • 5:47 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জানুয়ারি- কুড়িগ্রামের রৌমারী সীমান্তে  চোরাকারবারি করতে গিয়ে  এক বাংলাদেশি যুবককে আটক করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ । সোমবার ভোরে সীমান্ত দিয়ে পারাপারের সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায়, আন্তর্জাতিক ১০৬২ ও ১০৬৩ নম্বর সীমানা পিলারের মাঝামাঝি স্থান থেকে ওই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম।

আটক যুবকের নাম মিস্টার আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুস সালামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কম্বল পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা গেট খুলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মিস্টার আলীকে আটক করে বিএসএফ সদস্যরা নিজেদের ক্যাম্পে নিয়ে যান।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধীন মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন বলেন, একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর তারা শুনেছেন। তবে তার ক্যাম্প এলাকার ভেতর থেকে ওই যুবককে আটক করা হয়নি। তিনি জানান, ঘটনাটি ১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকায় ঘটেছে।

অন্যদিকে রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুলি ছুড়ে কোনো বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au