সর্বশেষ

এমির পর গোল্ডেন গ্লোবও জয় করলেন ওয়েন কুপার

  • 6:14 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার

মেলবোর্ন, ১২ জানুয়ারি- এমি জয়ী হওয়ার পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও ছাপ রেখেছেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার অর্জন করে ইতিহাস গড়েছেন—মাত্র ১৬ বছর বয়সেই।

লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েন তিনি।

যদিও সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা; এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে আওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।

পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করেন তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’

নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার স্মৃতিচারণ করে এই কিশোর অভিনেতা বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে। বিষয়টি তখন বেশ বিব্রতকর মনে হতো আমার কাছে। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই আমি প্রতিনিয়ত শিখছি।’

নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন। সিরিজটি কেবল আওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে। এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ তুর্কি ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ (২০২৫) এবং ‘উদারিং হাইটস’ (২০২৬)-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন। একের পর এক সাফল্যে আওয়েন কুপার এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

এই শাখার আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au