সর্বশেষ

মেহজাবীনের বিয়ের ছবি প্রকাশ

  • 5:09 am - February 25, 2025
  • পঠিত হয়েছে:২০৭ বার
মেহজাবিন- ছবি: সংগৃহীত

অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হলো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। জানা গেছে, ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের দেড় সপ্তাহ পর আজ ছবি প্রকাশ করলেন তিনি।

আজ দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি সেখানে লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২- একটি  বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি  যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।’

মেহজাবীন আরও লিখেছেন, ‘১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে এসেছি। ১৪ ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’

মেহজাবীনের বিয়ের ছবি প্রকাশপোস্টের শেষে অভিনেত্রী আরও লিখেছেন, ‘এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। যাতে সারাজীবন আমরা একসঙ্গে, সুখে বাঁচতে পারি।’

উল্লেখ্য, এরআগে বেশ কয়েকবার কানাঘুষা শোনা গিয়েছিলো যে, মেহজাবীন প্রেম করছেন নির্মাতা, প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে! সেই বিষয়ে কখনো টুঁ শব্দটি করেননি এই জুটি। বরাবরই এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিলো!

এই শাখার আরও খবর

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। শিক্ষার্থীদের…

চিরন্তন ডাক

মেলবোর্ন, ২১ জুলাই:  বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের, এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের। রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে, ঘরে বসে থাকার সময় আজ…

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

মেলবোর্ন, ২১ জুলাই: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত…

ভারতে খ্রিস্টান নির্যাতনের অভিযোগে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুলাই- ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)। এ ঘটনার…

মিরাজ শেখ নিখোঁজ: মানবাধিকার প্রতিশ্রুতির প্রথম বড় পরীক্ষায় বিএনপি

মেলবোর্ন, ২১ জুলাই: উপকূলীয় জেলে মিরাজ শেখের কথিত নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৪ সালের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au