সর্বশেষ

৫২তম জন্মদিনে আবেগঘন উদযাপন হৃতিক রোশনের

  • 12:22 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
৫২তম জন্মদিনে আবেগঘন উদযাপন হৃতিক রোশনের

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- সময় এগিয়ে যায়, সম্পর্ক বদলায়, কিন্তু কিছু মুহূর্ত স্মৃতির খাতায় স্থায়ী হয়ে থাকে। ঠিক তেমনই এক আবেগঘন ও ব্যতিক্রমী জন্মদিনের উদযাপন করলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ৫২ বছরে পা দিয়ে পরিবার, বন্ধু, প্রাক্তন ও বর্তমান সম্পর্ক,সবাইকে একসঙ্গে নিয়ে জীবনের আনন্দ ভাগ করে নিলেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে নিজের জন্মদিনের উদযাপনের একাধিক ছবি শেয়ার করেন হৃতিক। ব্যক্তিগত একটি ইয়টে ঘনিষ্ঠ পরিসরে আয়োজন করা হয় এই জন্মদিনের অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো।

ছবিগুলোতে দেখা যায়, হৃতিকের বর্তমান বান্ধবী সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান ও তার সঙ্গী আরসলান গনি, সুজানের ভাই জায়েদ খান এবং প্রযোজক গোল্ডি বেহল। এ ছাড়া উপস্থিত ছিলেন সোনালি বেন্দ্রে, কুণাল কাপুর, অভিনেত্রী ও বন্ধু গায়ত্রী যোশী। পারিবারিক আবহে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন হৃতিকের দুই ছেলে হৃহান ও হৃধান এবং তার মা পিংকি রোশনও।

ছবির ক্যাপশনে দীর্ঘ ও দার্শনিক একটি বার্তা লেখেন হৃতিক। সেখানে তিনি পরিবার, বন্ধু, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ধন্যবাদ পৃথিবী, ধন্যবাদ আমার পরিবার। আমার বন্ধুরা, আমার ভক্তরা,যারা আমাকে মেসেজ দিয়েছেন, লিখেছেন, পোস্ট করেছেন, ফোন করেছেন কিন্তু সংযোগ পাননি, যারা গতকাল তাদের প্রার্থনায় আমার জন্য একটি ভালো কথা বলেছেন, কিংবা সামান্য হলেও আমাকে মনে রেখেছেন—আপনাদের সবাইকে জানাতে চাই, আপনাদের সঙ্গে এই পৃথিবীতে একই সময়ে, একই মহাকাশে সহাবস্থান করা আমার জন্য এক পরম সৌভাগ্য ও সম্মানের। আমরা সবাই একসঙ্গে এই পৃথিবীর বুকে ঘুরে চলেছি, এমন কিছু প্রতিধ্বনি তৈরি করছি যা চিরকাল থেকে যাবে। ভালোবাসার জন্য ধন্যবাদ।‘

এদিকে জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানান হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি হৃতিককে নিজের “হৃদয়” বলে সম্বোধন করেন। সাবা লেখেন, ‘তোমাকে সুখী দেখতে পাওয়ার চেয়ে দুনিয়ায় আর কিছুই আমাকে বেশি আনন্দ দেয় না। বছরের সবচেয়ে সুন্দর দিনে তোমার জন্য কামনা করি আনন্দ, শান্তি, বিশ্রাম, সৃষ্টিশীলতায় ভরা দিন, তোমার প্রতিভার যোগ্য কাজ, ভাবনার খোরাক জোগানো বই, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় এবং অফুরন্ত শান্তি। শুভ জন্মদিন আমার হৃদয়। আমি তোমাকে ভালোবাসি।‘

এদিকে সাবার শেয়ার করা ছবিগুলোর একটিতে খোলা পরিবেশে ভ্রমণের সময় হাসিমুখে দেখা যায় এই জুটিকে। অন্য একটি ছবিতে ঘরোয়া পরিবেশে কাছাকাছি বসে হাসি ও নির্ভার মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় তাদের।

হৃতিক রোশন ও সাবা আজাদ বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালে তারা প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান। ৫২ বছরে পা দিয়েও ব্যক্তিগত জীবনে স্থিতি, পরিপক্বতা ও ভালোবাসার এক নতুন অধ্যায়ের বার্তা দিলেন হৃতিক যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।

এই শাখার আরও খবর

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au