খেলা

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি

  • 2:11 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যোগাযোগ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দেওয়া বক্তব্য আইসিসির পক্ষ থেকে বিসিবিকে দেওয়া কোনো আনুষ্ঠানিক জবাব নয়।

বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির একটি চিঠির বিষয়ে যে মন্তব্য করেছেন, তা ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য বিসিবির করা অনুরোধের বিপরীতে আইসিসির সরাসরি বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে না। ওই বক্তব্য মূলত আইসিসি ও বিসিবির মধ্যে নিরাপত্তা হুমকি মূল্যায়নসংক্রান্ত অভ্যন্তরীণ আলোচনা প্রসঙ্গেই ছিল।

বিসিবি জানায়, আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে গিয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তাদের পক্ষ থেকে আইসিসিকে স্পষ্টভাবে উদ্বেগ জানানো হয়েছে। খেলোয়াড় ও দলের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের বাইরে ভেন্যু নির্ধারণের অনুরোধও করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির চূড়ান্ত ও আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে পাঠানো চিঠিতে তিনটি বিষয় উল্লেখ করেছে, যেগুলো ভারতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম ঝুঁকির বিষয় হিসেবে দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের দলীয় জার্সি পরে প্রকাশ্যে চলাচল। তৃতীয়ত, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকিও তত বাড়বে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই তিনটি কারণকে সম্পূর্ণ অবাস্তব দাবি করে আসিফ নজরুল বলেন, আইসিসি যদি আশা করে বাংলাদেশ দল তাদের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপে অংশ নেবে, সমর্থকরা নিজেদের দলের জার্সি পরতে পারবে না কিংবা খেলার জন্য দেশের জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, তাহলে সেটি বাস্তবসম্মত কোনো প্রত্যাশা হতে পারে না। তাঁর মতে, এসব শর্ত থেকেই প্রমাণ হয় যে ভারতে বাংলাদেশের জন্য ক্রিকেট খেলা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে এবং মুস্তাফিজ ইস্যুতে আইসিসির চিঠিই সেই বিষয়টি সন্দেহাতীতভাবে সামনে এনেছে।

এদিকে বিসিবি আবারও জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি এবং বোর্ড সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au