বিনোদন

ফের বড় পর্দায় রাজ-মিম জুটি

  • 6:40 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:২৫৫ বার

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- দীর্ঘদিনের মান-অভিমান, ফেসবুক যুদ্ধ এবং ব্যক্তিগত তিক্ততার অবসান ঘটিয়ে ফের একসঙ্গে রুপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।

এক সময় রাজের সাবেক স্ত্রী পরীমণির তীব্র আপত্তি ও সংসার ভাঙার অভিযোগে যে জুটির পথচলা থমকে গিয়েছিল, সব বিতর্ক পেরিয়ে সেই আলোচিত জুটিই আবার বড় পর্দায় দর্শকের সামনে হাজির হতে চলেছে।

কয়েক দিন আগেই মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি পোস্ট করে তিনি লেখেন, “অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?” ভক্তদের নানা অনুমানের মধ্যেই পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেন, তার সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’–তেই ফিরছে রাজ-মিম জুটি।

আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে ‘রফিক’ চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ এবং ‘শারমিন’ চরিত্রে দেখা যাবে মিমকে। আগামী এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ ছবির সাফল্যের সময় রাজ-মিম জুটিকে নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল ঢালিউডে। ঠিক সেই সময়ই রাজের সাবেক স্ত্রী পরীমণি বিস্ফোরক অভিযোগ এনে ফেসবুকে একাধিক পোস্টে দাবি করেন, রাজ ও মিমের ‘অতিরিক্ত ঘনিষ্ঠতা’ ও ‘মাঝরাতের ফোনালাপ’ তার সংসার ভাঙার কারণ। পাল্টাপাল্টি স্ট্যাটাসে সরগরম হয়ে ওঠে সিনেমা পাড়া। বিতর্কের চাপে মিম তখন ঘোষণা করেছিলেন, রাজের সঙ্গে আর কখনও কাজ করবেন না।

২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ কার্যকর হওয়ার পর বদলে যায় সম্পর্কের সমীকরণ। বর্তমানে রাজ সিঙ্গেল হওয়ায় মিমের সঙ্গে কাজ করতে আর কোনো বাধা রইল না।

একসময় যে জুটির ‘মাখামাখি’ নিয়ে ঘর ভাঙার অভিযোগ উঠেছিল, সেই রাজ-মিমের প্রত্যাবর্তন এখন ঢালিউড ও ভক্তমহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au