বাংলাদেশ

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: মির্জা ফখরুলের শোক ও ন্যায়বিচার দাবি

  • 7:48 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:২৭৪ বার
সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: মির্জা ফখরুলের শোক ও ন্যায়বিচার দাবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু নিহত হয়েছেন। সোমবার রাতে জীবননগর উপজেলার হাসপাতালের সামনে ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক হওয়ার দুই ঘণ্টা পর রাত ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনী অস্ত্র উদ্ধারের অজুহাতে তাকে আটক করে নির্যাতন চালিয়েছিল, যা মৃত্যুর কারণ হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করছে, অভিযানের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। আমি এ ধরনের ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করি।” এছাড়া তিনি ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।

জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি জানিয়েছেন, ডাবলুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ ঘটনাটি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত মন্তব্য করেননি।

নিহতের ভাই ও জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, ডাবলু কোনো অপরাধে জড়িত ছিলেন না এবং তাকে অমানবিকভাবে পেটানো হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনও পূর্বের নির্যাতনের ঘটনা উল্লেখ করে একই অভিযোগ করেছেন।

ঘটনার পরপরই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হন এবং রাতে চুয়াডাঙ্গা-জীবননগর প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। রাতের ঘটনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু হাসপাতালে গিয়ে নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন।

উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের দাবি, ডাবলুর মৃত্যু নির্যাতনের কারণে হয়নি, বরং অভিযান চলাকালীন মানসিক চাপে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা এলাকায় ক্রমেই বাড়ছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au