বিনোদন

‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’ গানের সুরকার মারা গেছেন

  • 9:32 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
মারা গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী মলয় কুমার

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- একাত্তরের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ সংগীতশিল্পীর মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তবলাশিল্পী পল্লব স্যানাল। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিলতা ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মলয় কুমার।

মৃত্যুর পর তার মরদেহ গতরাত ২টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। তার একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। সেখান থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশে ফেরার কথা তার। মেয়ে দেশে ফিরলে শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বরেণ্য এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী ও ‘ভাওইয়া অঙ্গন’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান-সহ ইন্ডাস্ট্রির অনেকেই শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে জন্ম হয় মলয় কুমারের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছেন তিনি। তখন বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। বালিগঞ্জ সার্কুলার রোডে থেকে নিয়মিত গান লিখতেন, সুর করতেন এবং কণ্ঠে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতেন এই শিল্পী।

বেতারকেন্দ্রে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানে এককভাবে কণ্ঠ দেন। পরবর্তীতে তিনি ‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গান গেয়ে শ্রোতামহলে আলোড়ন সৃষ্টি করেন। গানের সঙ্গে পর্দায় ছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। এছাড়াও ‘আমার মনতো বসে না’সহ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মলয় কুমার।

এছাড়াও তিনি আলোচিত গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’র সুরকার। একইসঙ্গে গানটি গেয়েছেনও তিনি। গীতিকার হাসান মতিউর রহমানের লেখা গানটি পরবর্তীতে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও গেয়েছেন।

 

এই শাখার আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au